বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

0
46

আবুধাবিতে আজ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াই নির্ধারণ করবে শুধু দুই দলের নয়, বাংলাদেশের ভাগ্যও। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচেই ঠিক হবে কোন দুই দল জায়গা করে নেবে শেষ চারে আর কার দেশে ফেরার সময় হবে।

টস জিতে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। রশিদ খান একাদশে এনেছেন দুই পরিবর্তন— গাজানফার ও গুলবদিন নাইবের বদলে সুযোগ পেয়েছেন মুজিব উর রহমান ও ডারউইশ রাসুলি। অপরদিকে শ্রীলঙ্কা নামছে এক পরিবর্তন নিয়ে— মহীশ তিকশানার বদলে দুনিত ভেল্লালাগে।

পরিস্থিতি এমন—

আফগানিস্তানকে হারালে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দু’দলই উঠবে শেষ চারে।

শ্রীলঙ্কা হেরে গেলেও সুযোগ থাকবে, তবে পরাজয়ের ব্যবধান কম রাখতে হবে। বড় হারে তাদের বিদায় ঘণ্টা বাজতে পারে।

অন্যদিকে, আফগানিস্তান বড় ব্যবধানে জিততে পারলে বাংলাদেশের সম্ভাবনা জেগে উঠবে।

শ্রীলঙ্কার একাদশ

পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা।

আফগানিস্তানের একাদশ

সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, করিম জনাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।