গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

0
66

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপিত খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোটে প্রস্তাবটি পাস হয়নি। এ নিয়ে ষষ্ঠবারের মতো গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল ওয়াশিংটন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়েছিল।

প্রায় দুই বছর ধরে ইসরায়েল ও হামাসের সংঘাত চলমান। এ সময়ে যুদ্ধবিরতি কার্যকরের শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে যে ছয়টি প্রস্তাব আনা হয়েছে, তার প্রতিটিতেই ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে হামাস। তারা একে ‘গণহত্যার অপরাধে সরাসরি জড়িত থাকা’ বলে উল্লেখ করেছে।