গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার: অভিনেত্রী ঊষসী

0
45

কলকাতার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী নিজের গাড়ি মেরামত করাতে গিয়ে চরম হেনস্তা ও হুমকির শিকার হয়েছেন। শোরুমের কর্মীদের দুর্ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করে তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অন্যদের সতর্ক করেছেন।

অভিনেত্রীর বর্ণনা অনুসারে, গাড়ির শোরুমে গিয়ে তিনি কর্মীদের কাছ থেকে অশালীন ব্যবহার ও হুমকির সম্মুখীন হন। কর্মীরা তার সঙ্গে অভদ্রভাবে কথা বলেন এবং গাড়ি আটকে রাখার চেষ্টা করেন। ঊষসী লিখেছেন, “আমার গাড়ির চালককে বলা হয় ‘গাড়ি বের করতে দেওয়া হবে না’।” শেষ পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় তিনি গাড়ি উদ্ধার করতে সক্ষম হন।

এই ঘটনায় অভিনেত্রী অভিব্যক্ত করেছেন, তিনি এমন আচরণের আশা করেননি। তাই অন্যরা এই ধরনের বিপদের মুখোমুখি না হয়ে যান, সেজন্য তিনি নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরেছেন।

ঊষসী চক্রবর্তী বর্তমানে ছোটপর্দায় নিয়মিত অভিনয় না করলেও, পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে ‘জুন আন্টি’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে গেঁথে আছে।