অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর

0
50

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোখলেসুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী মারা গেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি। বেলা ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

হাসপাতালে মৃত ব্যক্তির বিয়াই মো. নাজির মোল্লা জানান, তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার হানদোলা গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। এলাকায় তাদের কাপড়ের ব্যবসা রয়েছে। বিভিন্ন সময় মোখলেস ঢাকায় কাপড় কিনতে আসলে তাকে সাথে করে নিয়ে আসে। বুধবার রাতে নড়াইল থেকে বাস যোগে আজ সকালে যাত্রবাড়ি এলাকায় নামে।

নাজির মোল্লা আরও জানান, আজ সকাল ৯টার দিকে যাত্রাবাড়ি থেকে একটি বাসে উঠে নারায়নগঞ্জ ভুলতা যাওয়ার উদ্দেশ্যে। বাসে পাশাপাশি ছিটে বসেছিল তারা। বাসটি কিছুদুর যেতেই বাসে এক হকার উঠে বিভিন্ন প্রকারের আচার নিয়ে। মোখলেস ওই হকারের কাছ থেকে বড়ই আচার কিনে খায়। কিছুক্ষণ পর হকার এসে বলে একটু পানি খান ভাল লাগবে। ওই হকার তখন আমাকেউ আচার খেতে বলে কিন্তু আমি খাইতে রাজি না হওয়ায় জোর করে। পরে তাকে ধরতে গেলে দৌঁড়ে বাস থেকে নেমে যায়।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর মোখলেস বলে আমার কেমন জানি লাগতেছে বলেই অচেতন হয়ে পড়ে। গাড়ির লোকজন যাত্রাবাড়ি এলাকাতেই আমাদের বাস থেকে নামিয়ে হাসপাতালে নিতে বলে। তখন বাস থেকে নেমে একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।