দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

0
59

আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ারও সম্ভাবনা আছে। সকালে ঢাকায় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।