সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে মামলা

0
64

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। কংগ্রেসের কাছে দেওয়া তার জবানবন্দির বিষয়ে মিথ্যা বলার অভিযোগে এই মামলাগুলো করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেমস কোমি দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে ছিলেন। তবে কোমি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন যে বিচার ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

মামলা দায়েরের ঠিক একদিন আগেই ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল পল বন্ডিকে বলেছিলেন যে তার প্রতিপক্ষের বিরুদ্ধে জোরালো তদন্ত চালানো হোক, যার মধ্যে জেমস কোমির নামও ছিল। ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী লিন্ডসে হ্যালিগান কোমির বিরুদ্ধে এই মামলাগুলোর আইনি কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।