বিসিবি নির্বাচনে লড়তে নির্বাচকের পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক

0
45

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক তার নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) মিরপুরে ক্রিকেট বোর্ডের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন রাজ্জাক। তিনি জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র কিনেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো নির্বাচক পরিচালক পদে নির্বাচন করতে পারবেন না, তাই তিনি নির্বাচকের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশের হয়ে রাজ্জাক ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার ২০৭ উইকেট একসময় দেশের রেকর্ড ছিল। তিনি ২০২১ সালের জানুয়ারিতে নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন।

বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।