মহা ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

0
67

আজ (২৮ সেপ্টেম্বর, ২০২৫) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।

এবার দেবী দুর্গা মর্ত্যলোকে আসছেন গজে (হাতি) চড়ে, যা শুভ ও কল্যাণের প্রতীক। তার বিদায় হবে দোলায় (পালকি) করে।

পুরাণ অনুযায়ী, অসুরদের বিনাশ করতে দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন দেবী দুর্গা। গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়েছিল। আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলো। পূজা পাঁচ দিন ধরে চলবে, যার মধ্যে উল্লেখযোগ্য দিনগুলো হলো:

সোমবার: মহাসপ্তমী

মঙ্গলবার: মহাষ্টমী

বুধবার: মহানবমী

বৃহস্পতিবার: বিজয়া দশমী

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ১ হাজার ৮৯৪টি বেশি।