শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এক বাণীতে তিনি বলেন, হিন্দুধর্ম অনুযায়ী, অধর্মের গ্লানি ও অশুভ শক্তির বিনাশে ঈশ্বর এই পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হন, যেখানে নারীরূপিণী দেবী দুর্গা শান্তি ও শক্তির প্রতীক।
জিএম কাদের বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে এবং সত্যের বিনাশ ঘটায়, তারা ভুলে যায় যে, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য মা একই সাথে শান্তি ও শক্তিরূপে বিরাজমান।
তিনি আশা প্রকাশ করেন, দেবী দুর্গার এই ভূমিকা শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয়, বরং সকল মানুষের জন্য স্বস্তির পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

