আগামী ১ অক্টোবর, ২০২৫ থেকে ভারত ভ্রমণের নিয়মে পরিবর্তন আসছে। এখন থেকে সব বিদেশি ভ্রমণকারীকে ভারতে প্রবেশের আগে অবশ্যই একটি ডিজিটাল ডিস এমবার্কেশন (DE) কার্ড পূরণ করতে হবে। এটি ভারত সরকারের নতুন একটি পদক্ষেপ, যার লক্ষ্য ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করা।
নতুন নিয়ম অনুযায়ী, ভারতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই কার্ডটি পূরণ করতে হবে। এটি দুটি মাধ্যমে করা যাবে:
অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival
মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam
এই ডিজিটাল কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে, যার মধ্যে রয়েছে পাসপোর্ট ও ভিসার বিবরণ, ফ্লাইট ও যাত্রার বিস্তারিত, ভারতে অবস্থানের ঠিকানা, জরুরি যোগাযোগের নম্বর এবং স্বাস্থ্যসংক্রান্ত প্রাথমিক ঘোষণা। এই ব্যবস্থাটি পূরণ করলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময় কম লাগবে এবং ঝামেলা এড়ানো যাবে বলে ভারত সরকার জানিয়েছে।

