সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দাফন সম্পন্ন

0
60

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় লোকজন এবং মরহুমের আত্মীয়-স্বজনরা অংশ নেন। এর আগে গতকাল (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছিল।

কারাবন্দী অবস্থায় গতকাল (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি মারা যান। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন তার নির্বাচনী এলাকা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং শেষ দুই মেয়াদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।