বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচন পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত ও তার বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি (২য় ধাপ):
- ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর: ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ।
- ১০ অক্টোবর: ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে গণমিছিল।
- ১২ অক্টোবর: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
- জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি:
- জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।
- নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।
- সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
- গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।
বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে।

