দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৯১ জন। এছাড়া, বিভাগভিত্তিক পরিসংখ্যান হলো: ঢাকা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

