শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। আজ সকাল থেকে তা আবারও চালু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেনও বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি হয়েছে। তবে এই সময়ের মধ্যে বাংলাদেশি কোনো পণ্য ভারতে রফতানি হয়নি।

