বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম

0
39

এমিরেটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হয়েছেন।

আজ শনিবার(১১অক্টোবর) বিকাল ৩টা ৪০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বলেন, “স্যারের একমাত্র সন্তান শাফাক ইসলামসহ বন্ধু-স্বজন এবং ছাত্ররা উপস্থিত ছিলেন।”

এর আগে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এবং ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।

অধ্যাপক মনজুরুল ইসলাম শুক্রবার বিকালে ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ছিলেন এবং সাহিত্য ক্ষেত্রে দীর্ঘদিন অবদান রেখেছেন।