জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরার সুযোগ অবৈধ বাংলাদেশিদের

0
129

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’-এর আওতায় সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) জরিমানা পরিশোধ করে অনিয়মিত কর্মীরা দেশে ফিরতে পারবেন।

সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীরা এই সুবিধা পাবেন।

এই সময়ের মধ্যে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা প্রদান করে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।

হাইকমিশনের অনুরোধ: হাইকমিশন দেশে ফিরতে ইচ্ছুক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করেছে।

বার্তায় আরও জানানো হয়, শেষ সময়ে ইমিগ্রেশন দপ্তরের অনুমতি, বায়োমেট্রিক প্রদানসহ ট্রাভেল পারমিট সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে। এই ধরনের প্রতিকূলতা এড়াতে যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই, তাদের দ্রুত ট্রাভেল পারমিট সংগ্রহপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।