সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি: ৬ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক

0
50

চলতি বছরের মে ও জুন মাসে সারাদেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ, পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগরিতে মোট ছয়জন পুলিশ সদস্যকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মনোনীত ছয়জনের মধ্যে একজন বিপিএম পদক এবং পাঁচজন পিপিএম পদক পাচ্ছেন। তাদের তালিকা নিম্নরূপ:

পদকের ক্যাটাগরি

পদ ও নাম

কর্মস্থল (সংস্থা/থানা/ইউনিট)

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)

এএসআই (নিরস্ত্র) আতিক হাসান

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

এসআই (নিরস্ত্র) এমদাদুল হক

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক

মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

কনস্টেবল আমিনুর রহমান খান

গাজীপুর হাইওয়ে পুলিশ

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

কনস্টেবল সুজন আলী

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)