চাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে শিবিরের জয়, এজিএস পদে ছাত্রদল

0
84

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম রনি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। তবে, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত ভোট ও পরিচিতি

  • ভিপি (সহসভাপতি): ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম রনি (৭৯৮৩ ভোট) ২০১৭-১৮ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

  • জিএস (সাধারণ সম্পাদক): ছাত্রশিবির সমর্থিত সাঈদ বিন হাবিব (৮০৩১ ভোট)  ২০১৯-২০ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

  • এজিএস (সহকারী সাধারণ সম্পাদক): ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক (৭০১৪ ভোট) ২১-২২ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

চাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ মোট ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মোট ভোটার সংখ্যা: ২৭ হাজার ৫১৬ জন (পুরুষ ১৬,০৮৪ জন এবং নারী ১১,৩২৯ জন)।

প্রতিদ্বন্দ্বী পদ ও প্রার্থী:

  • কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে ৪১৫ জন।

  • হল সংসদে ১৪টি পদে ৪৯৩ জন।