বিমানবন্দরে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

0
45

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি কার্গো ভিলেজে পৌঁছান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকাল ৫টা) আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী (দুটি ফায়ার ইউনিট) ও বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।  এছাড়া উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।