কেইনের ৪০০তম গোলের রাতে বায়ার্নের ডের ক্লাসিকো জয়, শীর্ষে বাভারিয়ানরা

0
52

ইংলিশ তারকা ফরোয়ার্ড হ্যারি কেইনের ৪০০তম গোলের মাইলফলক গড়ার ম্যাচে বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ‘ডের ক্লাসিকোয়’ বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে বুন্দেসলিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন।

ম্যাচের ২২তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে গোল করে ক্লাব ক্যারিয়ারে ৪০০ গোলের মাইলফলক পূর্ণ করেন কেইন। এটি ছিল ক্লাব ও জাতীয় দলের হয়ে এই মৌসুমে মাত্র ১৪ ম্যাচে তার ২২তম গোল।

ম্যাচের ৭৮তম মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল অলিসে। যদিও শেষ মুহূর্তে জুলিয়ান ব্র্যান্ডট ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান, তবে শেষ পর্যন্ত বায়ার্ন জয় নিশ্চিত করে।

এই জয়ের পর এবারের লিগে এখন পর্যন্ত সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ডের অবস্থান চার নম্বরে।