ডেঙ্গুতে একদিনে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫০

0
59

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৯ অক্টোবর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯৫০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৪৫ জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৮৪৯-এ পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে রোববার (১৯ অক্টোবর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে: বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ২০ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৪৮ জন ডেঙ্গুরোগী। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৫৬ হাজার ৮১১ জন সুস্থ হয়ে ফিরেছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ এবং ৩৮.৭ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন।

২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।