প্রোটিয়াদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান

0
29

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই এখন তুঙ্গে। ইতোমধ্যে সেরা চারে পা রেখেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করলেও, গতকাল (মঙ্গলবার) প্রোটিয়াদের কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে আসর শেষ হয়ে গেছে পাকিস্তানের। ফলে শেষ দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে তিনটি দল।

ফাতিমা সানা খানের নেতৃত্বাধীন পাকিস্তান নারী দল চলমান বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি। ৬ ম্যাচে তারা ৪টিতেই হেরেছে, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কবলে পড়ে। ৬ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানিতে। অন্যদিকে, বাংলাদেশেরও বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে, একমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই নিগার সুলতানা জ্যোতির দল আসর শেষ করে।

গতকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রোটিয়া মেয়েদের কাছে ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাকিস্তান। বৃষ্টির বাগড়ায় প্রোটিয়ারা ৪০ ওভারে ৯ উইকেটে ৩১২ রানের বড় সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক লরা উলভার্ট সর্বোচ্চ ৯০, মারিজান ক্যাপ ৬৮, সুনে লুস ৬১ এবং নাদিনে ডি ক্লার্ক ৪১ রান করেন। পাকিস্তানের সাদিয়া ইকবার ও নাশরা সান্ধু ৩টি করে উইকেট শিকার করেন।

বৃষ্টির কারণে ডিএলএস নিয়মে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ২৩৪ রান। কিন্তু ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা কোনোমতে ৮৩ রান তোলে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন সিদরা নওয়াজ। প্রোটিয়াদের পক্ষে ক্যাপ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এই জয়ের মাধ্যমে ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া (৫ ম্যাচে ৯ পয়েন্ট) ও ইংল্যান্ড (৫ ম্যাচে ৯ পয়েন্ট) ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি একটি স্থানের জন্য এখন লড়াইয়ে আছে তিন দল। এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভারত। ৪ নম্বরে থাকা হারমনপ্রিত কৌরদের ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার থেকে প্রাপ্ত পয়েন্ট ৪। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে নিউজিল্যান্ড। ফলে সেমিতে ওঠার মূল লড়াইটা এই দুই দলের মাঝে, যাদের উভয়েরই এখনও দুটি করে ম্যাচ বাকি।

কাগজে-কলমে শ্রীলঙ্কাও টিকে আছে। চামারি আতাপাত্তুর দল ৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এবং দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের অর্জন ৪ পয়েন্ট। শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে। ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা প্রত্যেকের সামনেই সমান ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। তবে ভারত-নিউজিল্যান্ডের দুটি করে ম্যাচ বাকি থাকায় তাদের সুযোগ বেশি। একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনাল নিশ্চিত করা হবে।