যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি গ্রেফতার

0
103

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শনির আখড়া এলাকায় ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম এ অভিযান চালায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রোকেয়া খাতুন (৫৫), খাদিজা আক্তার সাথী (২৫) এবং মমতাজ বেগম (৫৪)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় প্রবেশ করেছে এবং শনির আখড়ায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তল্লাশিতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন নারী স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করে আসছিলেন।

ডিবি কর্মকর্তারা জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।