আজ সিইসি’র সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল

0
40

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) বৈঠক করবে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র মতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছিল।