সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
63

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

তিন ম্যাচের সিরিজে উভয় দলই জিতেছে একটি করে ম্যাচ, ফলে আজকের এই লড়াইটাই ‘অলিখিত ফাইনাল।’ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে শান্ত-মিরাজরা। অপরদিকে, সমতা ভাঙতে প্রস্তুত ক্যারিবীয়রা।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।