২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৭ মার্চ থেকে শুরু হবে। প্রথম দিন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এক সপ্তাহ করে বিরতি দিয়ে অন্য দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ: ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা।
৩ এপ্রিল: ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা।
১০ এপ্রিল: ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা।

