নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সব আয়ের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করবে ইসি

0
29

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের দেশি ও বিদেশি সব উৎস থেকে অর্জিত আয় এবং সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হবে। এসব তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আরও জানান, এ সংক্রান্ত একটি বিধান আইনে অন্তর্ভুক্ত থাকবে।