যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারি চুক্তিতে গম আমদানির প্রথম চালান চট্টগ্রাম বন্দরে

জি টু জি ভিত্তিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির চুক্তি; এমভি নোরস স্ট্রিড জাহাজে এলো ৫৬,৯৫৯ টন

0
53

বাংলাদেশ প্রথমবারের মতো সরকারি পর্যায়ে (জি টু জি) যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ভিত্তিতে গম আমদানি শুরু করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম চালান নিয়ে এমভি নোরস স্ট্রিড নামের একটি জাহাজ আজ শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে এসে পৌঁছেছে।

বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এই আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে।

প্রথম চালানের বিবরণ: প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে আসা এমভি নোরস স্ট্রিড জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছায়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, এই ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।