চট্টগ্রামের সাগরিকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মালবাহী ট্রেন লাইনচ্যুত

0
53

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি সাগরিকা এলাকায় পৌঁছালে একটি চালবোঝাই ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে যায়। এ সময় ট্রাকটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দিলে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। তিনি আরও জানান, উদ্ধারের কাজ চলছে এবং শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।