গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

0
47

গাজীপুর নগরের শিমুলতলী চত্বর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মফিজুল শিমুলতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিমুলতলী চত্বর এলাকায় এটিআই গেটের পাশে রাস্তার ধারে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”