রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, শুক্রবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করে শনিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।