গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে।
এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হওয়ায় চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ হাজার ৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের মধ্যে নভেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল। গত নভেম্বরেই ডেঙ্গুতে সর্বোচ্চ ১০৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।