পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর এসএসএফ নিরাপত্তা কেবল তার জন্যই প্রযোজ্য হয়েছে—তার পরিবারের অন্য সদস্যদের জন্য নয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, “ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য। পরিবারের অন্য কেউ এ সুবিধার আওতায় পড়েন না।”
ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি আইন সংশোধন ও একটি নতুন অধ্যাদেশ অনুমোদিত হয়েছে।
এর মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধন এনে—
ডাকযোগে ভোট (পোস্টাল ভোট) সাধারণ ভোটের সঙ্গে একই সময়ে গণনা, এবং
একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল—
এ মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

