ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম হতে যাচ্ছে ৪৮ দলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের গ্রুপ ড্র অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে।
১২টি গ্রুপের দলগুলো নির্ধারিত হলেও এখনো চূড়ান্ত হয়নি ছয়টি দল। ইউরোপিয়ান প্লে-অফ থেকে চারটি এবং আন্তর্মহাদেশীয় প্লে-অফ থেকে দুটি দল জায়গা করে নেবে মূল পর্বে।
নির্ধারিত গ্রুপগুলো এক নজরে:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেক রিপাবলিক/আয়ারল্যান্ড
গ্রুপ বি: কানাডা, নর্দার্ন আয়ারল্যান্ড/ইতালি/ওয়েলস/বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, ইকুয়েডর, আইভরি কোস্ট
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া, তিউনিসিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক/বলিভিয়া/সুরিনাম, নরওয়ে
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
বিশ্বকাপের বিস্তৃত এই নতুন ফরম্যাটে উত্তেজনা ও প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে ফুটবলবিশ্ব। এখন অপেক্ষা শুধু প্লে-অফ সম্পন্ন হয়ে চূড়ান্ত ৪৮ দলের তালিকা প্রকাশের।