জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার

0
42

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমনা থানার একটি মামলায় (এনায়েত করিমের দায়ের করা মামলা) সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।