ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে আগামী বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘‘প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে।’’
এর আগে রবিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।