প্রধান বিচারপতির সঙ্গে সিইসি’র একান্ত বৈঠক

0
35

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তারা এই বৈঠকে মিলিত হন।

জানা গেছে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথা অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সিইসিরা সাক্ষাৎ করে থাকেন। তবে আজ সিইসি একাই তার সচিবকে নিয়ে সুপ্রিম কোর্টে এসেছেন।

বৈঠকে মূলত সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত না করতে না পারে, সেইসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আসন্ন নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও তারা আলোচনা করবেন।