গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।
গত শনিবার (৭ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন প্রাক্তন সেনা কর্মকর্তা ও আরও কয়েকজনকে নিয়ে মোট ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে।