বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের সাক্ষাৎ আজ

0
43

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক প্রস্তুতির কথা জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় কিংবা সর্বোচ্চ আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার ভাষণে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতার আহ্বান জানাবেন সিইসি।

প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন নিয়ে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেছে কমিশন।

এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে তার গেজেটও প্রকাশ করেছে ইসি। সব মিলিয়ে এখন তফসিল ঘোষণাই শুধু সময়ের অপেক্ষা।