আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের সার্বিক প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, সিইসি রাষ্ট্রপতিকে নির্বাচনী প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন। এর মধ্যে ছিল—
হালনাগাদ ভোটার তালিকা ও ক্রম সংযোজন
রাজনৈতিক দলের নিবন্ধন পরিস্থিতি
সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তুতি
ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব ইত্যাদি বিষয়।

