বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কণকচাঁপা

0
48

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিমনোনয়ন লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনে তাকে দ্বিতীয়বার প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জনও ছিল। তবে শেষ পর্যন্ত দলটির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার।

মনোনয়ন ঘোষণার ছয় দিন পর, মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসে কনকচাঁপা মনোনয়ন না পাওয়া, ব্যক্তিজীবনের বর্তমান অবস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়ে মুখ খুলেছেন।

প্রিয় এলাকা কাজিপুরের মানুষের উদ্দেশে তিনি লেখেন, “প্রিয় কাজিপুরবাসী, আসসালামু আলাইকুম। আশাকরি দুর্জনের কথায় কেউ কান দেবেন না। অনেকেই বলে নমিনেশন না পেলে আমার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ! যেদিন নমিনেশন ঘোষণা করা হয়েছে, ওইদিনই আমার কন্যা প্রবাস থেকে বেড়াতে আমার কাছে এসেছে। নমিনেশন না পাওয়ায় আমি ভেঙে পড়িনি। আমি আল্লাহর ফয়সালায় বিশ্বাসী এবং দলের নীতিনির্ধারকদের ওপর কথা বলা আমার শিষ্টাচারের মধ্যে পড়ে না।”

স্ট্যাটাসে পারিবারিক সংকটের কথাও তুলে ধরে তিনি লেখেন, “বাস্তবতা হলো, আমার বাসার ১৩ জন সদস্যের মধ্যে ১০ জনই অসুস্থ। কী একটা খাবার অথবা পানি থেকে সবার ফুড পয়জনিং, বমি এবং লুজ মোশন হয়েছে। এই মুহূর্তে আমি কাজিপুর দূর পরাস্ত, পাশের ঘরেও যেতে পারছি না। মেয়ে এত দিন পরে কাছে এসেছে, তার সঙ্গে গল্পগুজব, রান্না করে খাওয়া—কিছুই পারছি না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে করা কটূ মন্তব্যে হতাশা জানিয়ে কণকচাঁপা আরও লিখেছেন, “আপনারা এই আমাকে কতিপয় মানুষ বিরূপ মন্তব্য মেলাই করেছেন। একটু থামেন। পারলে একটু দোয়া করবেন। আমি কোনো চ্যাপ্টারই ক্লোজ করিনি। সবই আল্লাহর ইচ্ছা।”

সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় কণকচাঁপা ছাত্র–জনতার অভ্যুত্থানের পর সিরাজগঞ্জের কাজিপুরে মাঠের রাজনীতিতেও বেশ সরব ছিলেন। তাকে ঘিরে রাজনীতিতে পরবর্তী ভূমিকা কী হয়, এখন তা নিয়েই আগ্রহ রাজনৈতিক মহলে।