বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা হবে ১৩তম জাতীয় নির্বাচনের তফসিল

0
43

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন।

ভাষণ রেকর্ড শেষে সিইসির কক্ষে সব নির্বাচন কমিশনার একযোগে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তফসিল ঘোষণার সময়সূচি ও প্রক্রিয়া সম্পর্কে জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।