সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

0
55

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর সংলগ্ন মায়া টি-স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম ও এসআই মো. মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে জিহাদুলকে আটক করার পর তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিহাদুল ইসলাম কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা, তিনি বর্তমানে পাইনাদী নতুন মহল্লার পিএমএ মোড়ে বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।