খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাশে জাপুসা চৌরাস্তা এলাকায় জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মোংলা সড়রকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে গ্রীন বাংলা হাউজিংয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সাগর। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি তার হাটুতে লাগে। পরে গুলির শব্দে আশাপাশের লোকজন ছুটে আসে। এরই মধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার পেছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে এবং পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।