মহান বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল একাধিক দেশ

0
62

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত নিজ নিজ দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে পৃথক বার্তায় এই শুভেচ্ছা জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বার্তায় জানায়, “এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।”

চীনের দূতাবাস তাদের শুভেচ্ছা বার্তায় উল্লেখ করে, “মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসঙ্গে একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি।”

ভারতীয় হাইকমিশন, ঢাকার পক্ষ থেকে সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, “ভারতীয় হাইকমিশন, ঢাকা, বাংলাদেশকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।”

এছাড়া পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেনও বাংলাদেশের জনগণ ও সরকারকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।