আইপিএলের সর্বশেষ নিলাম শেষে সব ফ্রেঞ্চাইজি তাদের দল গঠন সম্পন্ন করেছে। বড় অঙ্কের দলবদল, চমকপ্রদ নিলাম যুদ্ধ এবং তারকায় ভরা স্কোয়াড নিয়ে নতুন মৌসুমে নামছে দলগুলো। বাংলাদেশ থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
নিলাম ও আগে ধরে রাখা খেলোয়াড়দের সমন্বয়ে মূল্যসহ (ভারতীয় রুপিতে) আইপিএলের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড দেখে নিন—
কলকাতা নাইট রাইডার্স
নিলাম থেকে: মুস্তাফিজুর রহমান (৯ কোটি ২০ লাখ), ক্যামেরন গ্রিন (২৫ কোটি ২০ লাখ), মাথিশা পাথিরানা (১৮ কোটি), তেজাসভি দাহিয়া (৩ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), রাচিন রাভিন্দ্রা (২ কোটি), আকাশ দিপ (১ কোটি), রাহুল ত্রিপাঠি (৭৫ লাখ), টিম সাইফার্ট (১ কোটি ৫০ লাখ), সার্থক রাঞ্জান (৩০ লাখ), কার্তিক তিয়াগি (৩০ লাখ), প্রাশান্ত সোলাঙ্কি (৩০ লাখ), দাকশ কামরা (৩০ লাখ)।