নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও একাধিক পয়েন্টে এসব চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীতে সামগ্রিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির বিভিন্ন বিভাগ চেকপোস্ট কার্যক্রম বেগবান করেছে।
তার নেতৃত্বে বুধবার বিকেল ৪টা থেকে ডিএমপির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট পরিচালিত হচ্ছে।
যেসব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে:
রমনা বিভাগ: বসিলা
লালবাগ বিভাগ: বাবুবাজার
ওয়ারী বিভাগ: পোস্তগোলা ব্রিজ
অন্যান্য পয়েন্ট: মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার
মতিঝিল বিভাগ: বাসাবো রাস্তা (কমলাপুর)
মিরপুর বিভাগ: গাবতলী
গুলশান বিভাগ: ৩০০ ফিট
উত্তরা বিভাগ: আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজ

