অনুপ্রবেশ আশঙ্কায় আসাম সীমান্তে নজরদারি জোরদার করল ভারত

0
35

সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ মোকাবিলা করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতের আসাম রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যটির পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে ‘আসাম ট্রিবিউন’।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী ভারতের বিভিন্ন অঞ্চলে ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে। তবে নিরাপত্তা বাহিনী প্রতিবারই এই প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

‘আসাম ট্রিবিউন’-এর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, এখনো আসামের উপর হামলার হুমকি রয়েছে। পাশাপাশি সাইবার জগতেও নিজেদের কার্যক্রমে সক্রিয় রয়েছে জঙ্গি গোষ্ঠীগুলো।