রাঙ্গামাটির পুরাতন বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

0
56

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুইটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মধ্যরাত ৩টা ৪০ মিনিটের দিকে রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনালে আগুন দেখা যায়। দোকান মালিকরা দ্রুত দোকান বন্ধ করে রাস্তায় আসেন এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ জানান, রাতের দিকে স্বাভাবিকভাবে দোকান বন্ধ করে বাসায় গেলে ভোরে ফোন পেয়ে তিনি আগুনের খবর পান। তার দোকানে প্রায় ৩৫টি নতুন জেনারেটর এবং কিছু সরকারি জেনারেটর ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শিখা দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা পানি সংগ্রহ করে নেভানোর চেষ্টা করলেও অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সট্রাকটর মো. মুর্শিদুল ইসলাম জানান, ফার্নিচারের দোকানে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে চারটি দোকান এবং দুইটি বাস পুড়ে গেছে।