জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি তারেক রহমানের দেশে ফিরে আসাকে স্বাগত জানান।
এক শুভেচ্ছা বার্তায় জি এম কাদের এই আশাবাদ ব্যক্ত করে বলেন যে, তারেক রহমানের এই আগমন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সংহত করবে এবং রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর পাশাপাশি তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।